শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিয়েছে ভারত। বল হাতে পাকিস্তানের হয়ে রীতিমতো তোপ দেগেছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ও তিনে নামা বিরাট কোহলিকে হারিয়ে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে টিম ইন্ডিয়া। আরেক ওপেনার শুভমন গিলও শেষ পর্যন্ত হাল ধরতে পারেননি। চারে নামা শ্রেয়াস আইয়ারও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন।

তবে পাঁচে নামা ঈশান কিষান হার্দিক পান্ডিয়ার সাথে শতক পেরোনো (১৪১ বলে ১৩৮ রানের পার্টনারশিপ) জুটি গড়ে ভারতকে নিয়ে যান সম্মানজনক সংগ্রহের পথে। ৮১ বলে ৮২ রান করে হারিস রউফের শিকার হয়ে সাজঘরে ফেরেন ঈশান। আর হার্দিক শেষ পর্যন্ত থেমেছেন ৯০ বলে ৮৭ রানে।
পাকিস্তানের হয়ে একাই চার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাকে যোগ্য সঙ্গ দিয়ে আরেক পেসার হারিস রউফ নিয়েছেন তিন উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD