শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দুই দলই ফেভারিট, তবে আমরা ভালো করব : শহিদী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান। তবে তাদের চেয়ে প্রতিপক্ষ বাংলাদেশের জন্য ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচে হারলেই এশিয়া কাপ আসর থেকে ছিটকে যাবে টাইগাররা। অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী আগের চেয়ে নিজ দলের ভালো পারফরম্যান্স আশা করছেন। তবে উভয় দলকেই ফেভারিট মনে করছেন তিনি।

ম্যাচের আগের দিন আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন হাশমতউল্লাহ শহিদী। এ সময় আফগান এই অধিনায়ক বলেন, ‘আমি বেশ আশাবাদী। কারণ দল হিসেবে আমরা আগের চেয়ে শক্তিশলী। আমরা এই দলের সঙ্গে দুই বছর ধরে কাজ করছি। দেখুন, আমাদের দলে অনেক তরুণ আছে, যারা প্রতিভাবান। আমি বিশ্বাস করি আমরা আগে যা করেছি তার চেয়ে আরও ভালো পারফর্ম করব।’

শহিদীর মতে যারা ভালো করবে ফলাফল তাদের পক্ষে যাবে, ‘হ্যাঁ (আফগানিস্তান ফেভারিট)। ‍দুটি দলই ভালো, আপনি বলতে পারবেন না বাংলাদেশ ভালো দল নয়। আসলে দুটি দলই ফেভারিট, কিন্তু আমি বিশ্বাস করি আমার দল ভালো করবে। যারা ভালো ও ইতিবাচক ক্রিকেট খেলবে ফলাফল তাদের পক্ষেই যাবে।’

আফগান অধিনায়ক শহিদী মনে করেন তাদের শক্তির জায়গা বোলিং, তবে ব্যাটিংও উন্নতি হয়েছে, ‘আমার কাছে আসলে তেমনটা মনে হয় না (ব্যাটিংয়ে অধারাবাহিকতা)। বোলিংটা আমাদের শক্তির জায়গা, আমাদের ব্যাটিংও অনেক উন্নতি করেছে। আমাদের দলে ইব্রাহিম, গুরবাজ, রহমতের মতো বেশ কয়েকজন তরুণ আছে। যাদের কারণে আমাদের ব্যাটিংও শক্তিশালী। এটা ঠিক আমরা গত দুই ম্যাচে কলাপ্স করেছি। টিম মিটিংয়ে এ নিয়ে কথা বলেছি আমরা। চেষ্টা করব যাতে এটা আর না হয়। ইনশাআল্লাহ এটা (ব্যাটিং ধস) আর হবে না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD