শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ট্রেলার প্রকাশ করে পেছানো হল ‘অন্তর্জাল’ মুক্তির তারিখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

গত দুই ঈদে ঘোষণা দিয়ে আসতে না পারার পর ‘অন্তর্জাল’ সিনেমার নতুন মুক্তির তারিখ ছিল আগামী ৮ সেপ্টেম্বর। এদিন মুক্তির কথা থাকলেও আবার মুক্তি তারিখ পেছাল দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমার। সিনেমাটি নতুন মুক্তির তারিখ ২২ সেপ্টেম্বর।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে সন্ধ্যায় ট্রেলার প্রকাশ করে সিনেমা মুক্তির নতুন তারিখ জানান সংশ্লিষ্টরা।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

এদিকে বলিউড কিং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। অনেকে ধারণা করছেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD