শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ছাড়পত্র পেল সাইমনের ‘জলরঙ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক। যার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তিনি চলচ্চিত্রে এক দশক ধরে কাজ করে যাচ্ছেন। ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘ব্ল্যাকমানি’ ‘জান্নাত’ র মতো সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবার সাইমন অভিনীত নতুন সিনেমা ‘জলরঙ’ চলতি বছরে শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির নির্মাতা অপূর্ব রানা। তিনি বলেন, গতকাল (৫ সেপ্টেম্বর) আমাদের সিনেমা ‘জলরঙ’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এখন অফিশিয়াল ছাড়পত্র আমাদের কাছে আসেনি। আশা করছি দু-একদিনের মধ্যে কাগজটা পেয়ে যাব। তারপর সিনেমাটি মুক্তির রিলিজের ডেট নেবো। তবে ইচ্ছে আছে এ বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি দেবো ‘জলরঙ’ সিনেমা।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তিনি আমার অনেক কাছের ভাই। তবে সিনেমাটির গল্পের প্রয়োজনেই তিনি আমাকে নিয়েছেন। খুব সুন্দর একটি গল্প দেখতে পাবেন দর্শক প্রেক্ষাগৃহে।

‘জলরঙ’ সিনেমায় সাইমন ছাড়াও একঝাঁক তারকাশিল্পী অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশিষ খন্দকার, জয়রাজ, কমল পাটেকার, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরীসহ অনেকে।

২০২০-২১ অর্থ বছরে প্রযোজক দোলোয়ার হোসেন দিলু ‘জলরঙ’ সিনেমার জন্য অনুদান পেয়েছিলের ৬০ লাখ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD