শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ নিয়ে যা বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে হেরে ছিটকে গেছে বাংলাদেশ।

ফাইনালের আগেই বিদায় নেওয়া বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এশিয়া কাপের ১৬তম আসরের অয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ।

রোববার শ্রীলংকার কলম্বোয় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই ম্যাচের ঠিক আগে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘জানতে পেরেছি তাদের এশিয়া কাপ শেষ হয়ে গেছে। তবে তাদের শুভকামনা জানাচ্ছি।’ এরপর আশরাফ বাংলায় বলেন, ‘বাংলাদেশ ভালো আছে।’

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে জাকা আশরাফ বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক অনেক ভালো। সেই সম্পর্ক যেন আরও ভালো হয়, তা-ই চেষ্টা করে যাচ্ছি।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD