শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

এবার মাহফুজের নায়িকা পরীমণি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামে এই প্রজেক্টে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবে এই জুটি।

বিষয়টি নিশ্চিত করে চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

চয়নিকার কথায়, ‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাই আমাকে বলছে, ‘প্রহেলিকা’য় যেমন টানটান উত্তেজনা ছিল, নতুন সিনেমায়ও সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ওয়েব ফিল্মটির গল্প ঠিক সেরকমই। দর্শক পুরোটা না দেখে উঠতে পারবে না।

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। পরীমণি ও মাহফুজ বাদেও আর কে কে থাকছেন এই ওয়েব ফিল্মে সেটা নিশ্চিত না করলেও চয়নিকা জানান, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করতে চান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD