শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ। দীর্ঘ অপেক্ষায়র পরও প্রবল বৃষ্টি না থামায় আজ সন্ধ্যা ৮টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা কর হয়। এর আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। মুস্তাফিজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে নেন ৩ উইকেট।

৮ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়েছেন নাসুম।
মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দুই দিক থেকে মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব পেস আক্রমণ শুরু করেন। ৪.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে।

তখন কিউইদের সংগ্রহ ৯ রান। দুই ঘণ্টার বেশি সময় ম্যাচ বন্ধ থাকার পর কর্তিত ৪২ ওভারে খেলা পুনরায় মাঠে গড়ায়। ৭ম ওভারের প্রথম বলেই ব্রেক থ্রু দেন মুস্তাফিজ। তার একটি লেন্থ বলে ফিন অ্যালেনের (৯) দারুণ ক্যাচ নেন নুরুল হাসান সোহান।

১৪ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ফিরতি ওভারে এসে আবারও মাতান ফিজ-নুরুল জুটি।
আবারও মুস্তাফিজের করা লেন্থ বলে চ্যাড বোয়েস (১) ক্যাচ তুলে দেন নুরুলের গ্লাভসে। ১৬ রানে কিউইদের দ্বিতীয় উইকেট পতন। এরপর উইল ইয়ং আর হেনরি নিকোলাস প্রতিরোধ গড়েন।

এই জুটি ভাঙতে ১৯তম ওভারে বোলিংয়ে আনা হয় মাহমুদউল্লাহকে। ১০ মাস পর ওয়ানডেতে বোলিং করছেন মাহমুদউল্লাহ। ২৪তম ওভারে আনা হয় সৌম্য সরকারকে। ৮৩ বলে ফিফটি তুলে নেন উইল ইয়ং। তৃতীয় উইকেটে ১১৭ বলে ৯৭ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজ। ৫৭ বলে ৪৪ রান
করা নিকোলাসকে তিনি এলবিডাব্লিউ করে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিকোলাস।

এরপর ৩১তম ওভারে জোড়া আঘাত হানেন নাসুম। ৯১ বলে ৪ চার ১ ছক্কায় ৫৮ রান করা উইল ইয়ংকে দারুণভাবে স্টাম্পিং করেন নুরুল। চতুর্থ বলেই নতুন ব্যাটার রাচিন রবীন্দ্রকে (৩) লেগ বিফোরের ফাঁদে ফেলে নাসুম। ১২৩ রানে ৫ উইকেট হারায় কিউইরা। সন্ধ্যা ৭টায় খেলোয়াড়েরা মাঠে নামতেই ফের বৃষ্টি নামে। মাঠ ঢেকে যায় কাভারে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করার কথা থাকলেও ৮টা ২৬ মিনিটেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD