শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত, বিশ্রামে তামিম-লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না লিটন দাস। যে কারণে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটন ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। অন্যদিকে শান্তর পাশাপাশি বিশ্রাম শেষে আবারও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় ম্যাচে ফলাফল এসেছে। যেখানে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD