শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রেমিকের সঙ্গে থাইল্যান্ডে সন্দীপ্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। সম্প্রতি প্রেমিককে সঙ্গে নিয়ে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন তিনি। জানা গেছে, অভিনেত্রীর সফরসঙ্গীর নাম সৌম্য মুখোপাধ্যায়। বর্তমানে তার সঙ্গেই প্রেম করছেন। গত মাসে ছিল এই অভিনেত্রীর জন্মদিন। সেসময়ও তার পাশে দেখা গেছে সৌম্যকে।

ইনস্টাগ্রামে বেশ সক্রিয় সন্দীপ্তা। থাইল্যান্ড সফরের প্রতি মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প সেখানেই শেয়ার করছেন তিনি। অভিনেত্রীর ছবি তুলে দেওয়ার আবদার হাসিমুখে মিটিয়েছেন সৌম্য। তাই সন্দীপ্তার ভাষায়, ‘ও আমার স্পেশাল ফটোগ্রাফার। আমার জন্য সব সময় স্পেশাল।’

এই তারকার ভক্তরাও জিজ্ঞেস করছেন, তাহলে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? যদিও সে বিষয়ে মুখ খোলেননি সন্দীপ্তা। বরং তিনি মজার ছলেই বলেছেন- যখন প্রেম করতেন না, তখন তার মনের মানুষ সম্পর্কে হাজারো প্রশ্ন ছিল সকলের। কিন্তু এখন যখন তিনি প্রেম করছেন তখন সবাই জানতে চাচ্ছেন, কবে বিয়ে করবেন? তাই অভিনেত্রীও জানালেন, বিয়ে করলে সবাই জানিয়েই করবেন। এ নিয়ে কোনো লুকোচুরি করবেন না।

উল্লেখ্য, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল।‘তুমি আসবে বলেই’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি। যদিও এই দুই তারকা বারবার বলে এসেছেন, তারা কেবলই ভালো বন্ধু। এমনকি সৌম্যর সঙ্গে সম্পর্কের খবর জানার পর সন্দীপ্তাকে অভিনন্দনও জানিয়েছেন রাহুল।

‘দুর্গা’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সন্দীপ্তা। এরপর একাধিক ধারাবাহিকে দেখা গেছে অভিনেত্রীকে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD