শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপের দল ঘোষণা, বাদ তামিম আছেন মাহমুদউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। তার আগমুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয় চরম নাটকীয়তা। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝে কিছুটা দ্বন্দ্বের কারণে গত দুদিন ধরে রহস্যময় পরিস্থিতি তৈরি হয় দেশের ক্রিকেটে। অবশেষে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পুরোপুরি ফিট না হওয়ায় সেখানে জায়গা মেলেনি দেশসেরা ওপেনার তামিম ইকবালের।

আজ (মঙ্গলবার) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল ২৭ সেপ্টেম্বর (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে ইতোমধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে একেবারে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষিত দলে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপের দলে আরও আছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD