শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্মশালার গ্যালারিতে তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

শেষ পর্যন্ত বিশ্বকাপে যাওয়া হয়নি তামিম ইকবালের। দেশ সেরা এই ওপেনারকে ছাড়াই ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তা নিয়ে হয়েছে অনেক নাটক। ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করে দেওয়া এক ভিডিওবার্তায় তামিম বলেছিলেন, ‘আমাকে মনে রাখিয়েন। ভুলে যাইয়েন না।’

তামিমকে ভুলেনি টাইগার সমর্থকেরা। ভারত বিশ্বকাপে না থেকেও আছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শনিবার আফগানিস্তানের বিপক্ষে ধর্মশালার গ্যালারিতে উপস্থিত হওয়া সমর্থকরা তামিম ইকবালকে নিয়ে বানানো একটি ব্যানার নিয়ে উপস্থিত হন। তাতে লেখা, ‘আমরা আপনাকে কখনো ভুলব না।’

তামিম ইকবাল দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৫ হাজার ২৪৯ রান করেছেন। দেশের অসংখ্য ম্যাচ জয়ে তার অবদান রয়েছে। অথচ বিশ্বের অন্যতম সেরা এই ওপেনারকে রাখা হয়নি এবারের বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD