শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী মেরিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

২৮ বছর বয়সি মেরিনা মাচেতে। যিনি প্রথম ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) হিসেবে মিস পর্তুগাল-২০২৩ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। মেরিনা এল সালভাদরে মিস ইউনিভার্স-২০২৩ অনুষ্ঠিতব্য ৭২তম আসরে পর্তুগালের প্রতিনিধিত্ব করবেন।

পালমেলার প্রতিনিধি মেরিনা মাচেতের মাথায় উঠল মিস পর্তুগাল ২০২৩-এর মুকুট। তিনি প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি, যিনি পর্তুগালের সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।

দ্বিতীয় রানারআপ ছিলেন এলিসাবেট আব্রেউ। জন্মগ্রহণ করেছেন এস্ট্রিটো দে কামারা দে লোবোসে এবং প্রথম রানারআপ ছিলেন ডায়ানা লোপেজ, যিনি গুইমারেসের প্রতিনিধিত্ব করেছিলেন।

ফলাফল ঘোষণা করার সময় মেরিনা মাচেতে প্রতিযোগিতার অফিসিয়াল পেজে লিখেছিলেন- সমস্ত ফাইনালিস্টদের অভিনন্দন; যারা নিজেদের উৎসর্গ করেছেন এবং জাতীয় ফাইনালে তাদের খেতাবকে সম্মানিত করেছেন।

বিজয়ী হওয়ার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে নতুন মিস পর্তুগাল যোগ করেছেন- মিস ইউনিভার্স পর্তুগাল খেতাবের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম ট্রান্স মহিলা হতে পেরে গর্বিত।

এ বছর দ্বিতীয় ট্রান্সজেন্ডার হিসেবে এল সালভাদরে প্রতিযোগিতার মূল আসরে যাবেন তিনি। স্পেনের অ্যাঞ্জেলা পন্স ২০১৮ সালে প্রথম প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পেয়েছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD