শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ইসরায়েলে আটকে পড়েছিলেন এই অভিনেত্রী, যেভাবে ফিরলেন নিজ দেশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করতে ইসরায়েলে গিয়েছিলেন । তবে হঠাৎ করেই ইসরায়েল-ফিলিস্তিনের মাঝে সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে সব জায়গায়। এরই মাঝে ইসরায়েলে আটকা পড়েন নুসরাত। ইসরায়েলে আটকে থাকার পর অবশেষে ৮ অক্টোবর মুম্বাই পৌঁছেছেন অভিনেতা নুসরাত ভারুচা।

অভিনেত্রীর ভারতে ফেরার খবরটি তার দলের বরাত দিয়ে প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। এর আগে গত ৭ অক্টোবর দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নুসরাতের। তবে ৮ অক্টোবর ভোরে নুসরাতকে সফলভাবে একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। এর আগে তার দলের একজন সদস্য প্রকাশ করেছিলেন যে নুসরাত ইসরায়েলে আটকা পড়েছেন।

তিনি বলেছিলেন, ‘আমি শেষবার যখন তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম তখন সে একটি বেসমেন্টে নিরাপদে ছিল। তার নিরাপত্তার খাতিরে এর বেশি বিস্তারিত প্রকাশ করা যাবে না। তবে এর পর থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। অবশেষে আমরা তাকে পেয়েছি। নুসরাতকে নিরাপদে ভারতে ফেরত আনার চেষ্টা করছি এবং আশা করছি, সে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে আসবে।’

ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষের সময় নুসরাত তার চলচ্চিত্র ‘আকেলি’র জন্য হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে উপস্থিত ছিলেন। নুসরাত সিনেমায় ‘ফৌদা’খ্যাত ইসরায়েলি অভিনেতা সাহি হালেভির সঙ্গে অভিনয় করেছেন। মজার বিষয় হলো, তার চলচ্চিত্রটি মধ্যপ্রাচ্যের একটি যুদ্ধক্ষেত্রে আটকে পড়া একজন সাধারণ মেয়ের জীবনের লড়াই নিয়ে। নিজের চলচ্চিত্রের গল্পের মতোই বাস্তবেও এমন এক ঘটনার সম্মুখীন হতে হলো অভিনেত্রীকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD