শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মা হওয়ার খবরে মুখ খুললেন বিদ্যা বালান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

একটি ছবিকে কেন্দ্র করে অভিনেত্রী বিদ্যা বালানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, কন্যা সন্তানের মা হয়েছেন বিদ্যা বালান। বিয়ের ১১ বছর কেটে যাওয়ার পরও সন্তান না নেওয়ায় এ খবর যেন মূহূর্তেই ছড়িয়ে পড়ে। আরও শোনা যায়, মা হওয়ার খবরটি এতদিন লুকিয়ে রেখেছিলেন।

ছবিতে দেখা যায়, এয়ারপোর্টে বিদ্যার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন একটি বাচ্চা মেয়ে। এ ছবির ক্যাপশনে লেখা ছিল—‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা।’

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ২০১২ সালে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যুগ পার করতে চলেছেন এই যুগল। এখনো সন্তান নেননি তারা।

সব আগ্রহের অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন বিদ্যা বালান। এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা আমার বোনের মেয়ে ইরা। ওরা যমজ ভাই-বোন। ছেলে রুহান আর মেয়ে ইরা।

বিদ্যা সম্পর্কে খালা হলেও বোনের দুই সন্তানকে অনেক ভালোবাসেন। আদর করে এই দুইজনকে ‘টুইন লাইফলাইন’ বলে ডাকেন তিনি।

বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমায় একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD