শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কেন রিয়াকে আসল ‘হিরোইন’ মানেন সামান্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

তিন বছর আগে আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রিয়া চক্রবর্তী ছিলেন সুশান্তের বান্ধবী। সুশান্তের আত্মহত্যার পর অনেক গুরুতর অভিযোগ উঠেছিল রিয়ার বিরুদ্ধে। তাকে তদন্তের মুখোমুখি হতে হয়েছে, জেলে থাকতে হয়েছে।

প্রায় দুমাস জেলবন্দি ছিলেন রিয়া। মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বহু দিন থাকার পর জামিনে মুক্ত হন রিয়া। এরপর প্রায় আড়াই বছর ছিলেন লোকচক্ষুর আড়ালে।

একটা সময় রিয়াকে ‘ডাইনি’ অপবাদও দেওয়া হয়। তিনিই সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে সেই কঠিন দিনগুলো পার করে স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী। অল্প অল্প করে কাজ শুরু করেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন রিয়া। সেই সাক্ষাতকারের একটি অংশ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করে রিয়াকে ‘হিরো’র তকমা দেন সামান্থা রুথ প্রভু।

সাক্ষাতকারে রিয়া ঘোষণা করেন, তিনি পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম মানতে নারাজ। সুশান্ত মামলায় যখন অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হাজতবাস করতে হয়, সেই সময় পুরুষতান্ত্রিক সমাজের ওপরই আঙুল তুলেছিলেন রিয়া। অভিনেত্রী বলেন, ‘একটা সময় ছিল যেখানেই যেতাম, মনে হতো লোকে যেন আমাকে করুণা করছে। যখন নতুন লোকেদের সঙ্গে কথা বলি, মনে হয় যেন তাদের মনের কথা শুনতে পাচ্ছি। মাঝে মধ্যে লোকজন আমার দিকে তাকায়, ভাবে আমিই অপরাধী।’ সেই সময় রিয়ার পাশে বটগাছ হয়ে দাঁড়িয়েছিল তার পরিবার। মা-বাবা ও ভাই।

রিয়া জানান, বাবা ভারতীয় সেনায় চাকরি করতেন সেই কারণে মনের জোরও বেশি তার। শুধু বাবা-মা নয়, কিছু হাতেগোনা বন্ধুও ছিল যারা সর্বক্ষণ তার পাশে ছিলেন। যাদের মধ্যে অন্যতম ফারহান আখতারের স্ত্রী শিবানি দান্ডেকর। রিয়া বারবার জানিয়েছেন, সমাজের চোখ রাঙানিতে তিনি হার মানেননি। তার এ ভাবনাকেই এবার কুর্নিশ জানালেন সামান্থা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD