শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বিয়ের শাড়ি পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

পুরস্কারের মঞ্চেভারতের দিল্লিতে বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পাচ্ছেন আলিয়া ভাট। আজ এ অনুষ্ঠানে নজরকাড়া সাজে সেজেছিলেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট থেকেই ভাইরাল হয়ে যায় তার ছবি।

সবার দৃষ্টিতে আসে আলিয়ার পরনের শাড়ি। জীবনের এই বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন অপর এক বিশেষ দিনের পোশাক। তাই এ ছবি ভাইরাল হয়েছে।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগী ও দর্শকের মন জয় করেছিলেন আগেই। এবার নিজের নাম তুললেন জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকায়। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া।

নিঃসন্দেহে এ দিনটি যে কোনো শিল্পীর জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। পাশাপাশি এ দিনটিকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভাট বেছে নিয়েছিলেন তার বিয়ের শাড়ি। আজ (১৭ অক্টোবর) সকালেই স্বামী রণবীর কাপূরের হাত ধরে তিনি মুম্বই থেকে পাড়ি দেন দিল্লির উদ্দেশে। এরপর তাকে দেখা যায় অনুষ্ঠানের রেড কার্পেটে।

আরও পড়ুন: রণবীর যে কারণে ‘অ্যানিম্যাল’র পারিশ্রমিক কম নিয়েছেন

তারকা ডিজাইনার সব্যসাচী তৈরি করেছিলেন আলিয়ার আইভরি রঙের শাড়ি। সেই শাড়িই আজ আবারও পরেন আলিয়া ভাট। বিয়ের শাড়ি পরেই জাতীয় পুরস্কারের মঞ্চে ওঠেন আলিয়া। পুরস্কার নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে। আলিয়া ২০২২ সালে বিয়ে করেন। এরপর ২০২৩ সালের এ বিশেষ দিনে আবারও পরেছেন একই শাড়ি।

সাধারণত তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে নতুন নতুন পোশাক পরেই দেখা যায়। তবে আলিয়া এর আগে একাধিক সাক্ষাৎকারে একই পোশাক পুনরায় ব্যবহার করা ও টেকসই ফ্যাশনের কথা বলেছেন। সেই ফ্যাশনই তিনি ব্যবহার করলেন নিজের জন্যও। ফলে নিজের বিয়ের শাড়ি যে তিনি সচেতনভাবেই এদিন পরেছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD