সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

বিসিবির স্বল্প বেতনভুক্ত কর্মীদের ৫ হাজার ডলার প্রদান করেছেন ড্যানিয়েল ভেট্টরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বল্প বেতনভুক্ত কর্মীদের ৫ হাজার মার্কিন ডলার সহায়তা প্রদান করেছেন টাইগার দলের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি।

বিসিবির একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, এই অর্থ থেকে ১৩৫ জন অস্বচ্ছল কর্মীদের সাহায্য প্রদান করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপাকে পড়েছেন বিসিবির চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। এমতাবস্থায় কয়েকদিন আগেই তাদের সাহায্যার্থে এগিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ভেট্টরি।

নিজের বেতনের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ এসকল কর্মীদের দান করার কথা অনানুষ্ঠানিকভাবে জানান তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সেসময় বলেন, ভেট্টরি জানিয়েছেন, তার বেতনের নির্দিষ্ট একটি পরিমাণ যেন আমরা বিসিবির অসচ্ছল কর্মীদের সাহায্য হিসেবে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগকে অনানুষ্ঠানিকভাবে তিনি এই ইচ্ছার কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম দামি কোচ ড্যানিয়েল ভেট্টরি। সাবেক এই নিউ জিল্যান্ডের অধিনায়কের প্রতিদিনের বেতন কর বাদে প্রায় আড়াই হাজার ডলার। গত বছরের অক্টোবরে ভেট্টরির সঙ্গে ১০০ দিনের চুক্তি করে বিসিবি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD