বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

মুখরোচক আলুর স্যান্ডউইচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

বিকালের চায়ের সঙ্গে চাই মুখরোচক খাবার। খেতে পারেন আলুর স্যান্ডউইচ। এ খাবার যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও সুস্বাদু।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন আলুর স্যান্ডউইচ।

উপকরণ

আলু ২টি (সিদ্ধ করে চটকে নেয়া), পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, চাট মসলা ১ চা চামচ, লবণ স্বাদমতো, পাউরুটি ৮ টুকরো, টমেটো সস ৪ টেবিল চামচ, পুদিনার সস ৪ টেবিল চামচ, টমেটো ১টি (স্লাইস), গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, পনির প্রয়োজনমতো, মাখন ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি

আলু চটকে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, মরিচ গুঁড়া, চাট মসলা, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এক টুকরো পাউরুটি বিছিয়ে টমেটো রস ও পুদিনা সস মেখে নিন। ১ টেবিল চামচ আলুর মিশ্রণ দিয়ে টমেটোর স্লাইস বসিয়ে দিন।

সামান্য গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পনির কুচি দিন। এবার আরেক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে দিন। প্যানে মাখন গরম করে দুই দিক ভেজে নিন।

মাঝখান থেকে কেটে গরম গরম পরিবেশন করুন আলুর স্যান্ডউইচ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD