শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহ ভারতের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

অনেকেই বিশ্বাস করেন, শচীন টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখবেন বিরাট কোহলি। সেই পথেই হাঁটছেন কোহলি, কিন্তু গন্তব্যটা এখনো অনেক

দূর! তবে আরেকটা জায়গায় আজ শচীনকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। ওয়ানডেতে রেকর্ড ৪৯ সেঞ্চুরির মালিক এখন যৌথভাবে বিরাট-শচীন। কোহলির এই ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে তিনশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে ভারত।

রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০১ রান করেছেন বিরাট কোহলি। তাছড়া ৭৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে।

আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা-শুভমান গিল। বিশেষ করে রোহিত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ রান করে গিল বিদায় নিলে ভাঙে ৬২ রানের উদ্বোধনী জুটি। এরপর রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৪০ রান।

তিনে নেমে ধীরগতির শুরু করেছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছেন। শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন কোহলি। এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ভারত।

আইয়ার ৭৭ করে সাজঘরে ফিরলেও সেঞ্চুরি তোলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দিনটা তার জন্য আরো একটা কারণে বিশেষ। আজ তার জন্মদিন ছিল। বার্থডে বয়ের সেঞ্চুরির সঙ্গে শেষদিকে রবীন্দ্র জাদেজার ক্যামিও, সবমিলিয়ে বড় সংগ্রহ গড়েছে স্বাগতিকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD