শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সূচকের সঙ্গে লেনদেন কমেছে শেয়ারবাজারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (৭ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৯৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩৬১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এর মধ্যে দর বেড়েছে ৫৫ কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৮৭ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৯৫ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৪ পয়েন্ট কমে ১১ হাজার ১২৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৬১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।

দিন শেষে সিএসইতে ১০ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD