রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :

রোববার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত সর্বাত্মক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে আগামী ১২ নভেম্বর (রোববার) ভোর ছয়টা থেকে ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন এবং শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানান তিনি।

বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে তাদের ৩৬৫ জন নেতাকর্মী আটক হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে যাতে আসামি ১৫৬৩ জন। বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD