শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

হিন্দি সিনেমায় নাম লেখাচ্ছেন জয়া আহসান— খবরটি গত বছর প্রকাশ্যে এসেছিল। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানিয়েছিল, ‘করক সিংহ’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করবেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় অভিনয় করবেন জয়া। সঙ্গে থাকবেন পঙ্কজ ত্রিপাঠি।

নতুন খবর হচ্ছে, এবার মুক্তি পেতে যাচ্ছে জয়ার এই সিনেমাটি। তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি আপবে ওটিটি মাধ্যমে। প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি।

পঙ্কজ এই ছবিতে চুক্তিবদ্ধ হন কয়েকটি কারণে। কারণগুলো উল্লেখ করে গত বছর শুটিংয়ের সময় তিনি বলেছিলেন, এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, আমি ইদানিং অনেক স্ক্রিপ্ট পড়েছি, তবে এটা অন্যতম সেরা। দ্বিতীয়ত, অনিরুদ্ধ রায় চৌধুরীর মতো অসাধারণ নির্মাতার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। আর তৃতীয়ত, উইজ ফিল্ম একটি দারুণ প্রযোজনা প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, একটি ভেঙে যাওয়া পরিবারের গল্প নিয়ে এগিয়ে যাবে জয়ার হিন্দির সিনেমার গল্প। জয়া, পঙ্কজ, পার্বতীর সঙ্গে আরও থাকছেন ‘দিল বেচারা’ ছবির অভিনেত্রী সাঞ্জানা সাংভি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD