শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সোনম-আনন্দের দিল্লির বাড়ির মূল্য ২৩০ কোটি টাকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যক্তিগত জীবনে যুক্তরাজ্য প্রবাসী আনন্দ আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের পরই স্বামীর সঙ্গে লন্ডনে পাড়ি জমান এই অভিনেত্রী। স্বামী-সন্তানসহ লন্ডনের বাড়িতে অধিকাংশ সময় কাটান সোনম কাপুর; তবে সুযোগ পেলেই ভারতের দিল্লিতে অবস্থিত শ্বশুরবাড়ি চলে যান সোনম। এ বাড়িতেই দুই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। নানারকম পারিবারিক অনুষ্ঠানের সময়েও দিল্লির বাড়িটিই প্রথম পছন্দ এই অভিনেত্রীর।

বলিপাড়ার একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানান, দিল্লির বাড়িটি আনন্দ আহুজা পৈতৃক সূত্রে পেয়েছেন। এ বাড়ির মূল্য ১৭৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩০ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।

দিল্লির পৃথ্বীরাজ রোডের বিলাসবহুল এলাকায় ২৬৫০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে বাড়িটি। মাস্টার বেডরুম থেকে লাইব্রেরি— কী নেই সোনম এবং আনন্দের এই বাড়িতে! বই পড়তে খুব ভালোবাসেন সোনম। নানা ধরনের বই সংগ্রহ করে রাখার জন্য বাড়িতে আলাদা লাইব্রেরি রয়েছে।

কাঠের তাক দিয়ে তৈরি আলমারিও বইয়ে ভর্তি। ঘরের মেঝে কাঠের তৈরি, দেওয়াল জুড়ে রয়েছে নানা রকম ফ্রেমবন্দি পেইন্টিং। সোনম-আনন্দ যে মাস্টার বেডরুমে থাকেন, তা দেখলে মনে হয় যেন সাদা রঙে আঁকা। বেডরুমের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে খাট। খাটের অ্যাঙ্করগুলো লোহার তৈরি। খাটের অ্যাঙ্করগুলোর ওপরে সাদা চাদর দিয়ে ছাউনি করা রয়েছে। মাস্টার বেডরুমে আসবাবপত্রের সংখ্যা নিতান্তই কম; যা আছে তা কাঠের তৈরি।

সোনম-আনন্দের বাড়ির সামনে একটি বিশাল লন রয়েছে। এই লনেই সকালে শরীরচর্চা থেকে শুরু করে অবসর সময়ে গল্পের বইও পড়েন সোনম। বাড়ির বেশির ভাগ ঘরে যে জানালাগুলো রয়েছে সেগুলোর উচ্চতা ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত। কয়েকটি ঘরের দরজা আবার বাড়িঘেরা বাগানের দিকে সোজাসুজি খোলা যায়। ডাইনিং রুমের আসবাবপত্রগুলো বেত দিয়ে তৈরি। ঘরের কোণে কোথাও লম্বা গাছ, কোথাও দামি পেইন্টিং, কোথাও আবার বাহারি আলোকসজ্জা।

পার্টির জন্য ডাইনিং রুম অধিকাংশ সময় বেছে নেন সোনম। কোনো অনুষ্ঠান উপলক্ষে এই ঘর নিজের ইচ্ছামতো সাজিয়ে নেন সোনম কাপুর। বাড়ির সদর দরজা কাঠ দিয়ে তৈরি; অন্দরমহল এতটাই খোলামেলা যে, রোদ উঠলে সে আলো চারদিক থেকে ঘরের ভেতর প্রবেশ করতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD