রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শুধু জঙ্গল সলিমপুর নয়, সারাদেশেই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা

সৌদিতে একদিনে প্রায় ৫ হাজার করোনা রোগী সুস্থ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জনে। এছাড়া একদিনে আরও ৩৯ করোনায় মারা গেছেন। মোট মৃতের সংখ্যা ১৩৪৬।

এদিকে একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭১০ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৯৮ হাজার ৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার (২৩ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সৌদিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫২ হাজার ৯১৩ জন। তাদের মধ্যে ২ হাজার ১২২ জনের অবস্থ আশঙ্কাজনক। তবে দেশটিতে গত ৩ দিন ধরে আক্রান্তের সংখ্যা কমেছে।

গত কয়েক দিন একাধারে দেশটির রাজধানী রিয়াদে দৈনিক সর্বোচ্চ আক্রান্ত হলেও মঙ্গলবার আগের চেয়ে কমেছে। আজ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় বন্দর নগরী জেদ্দায় ৩৯৩ জন। এছাড়া দাম্মামে ৩০১ জন, রিয়াদ ২৯৯ জন, মক্কায় ২৭৭ জন, কাতিফে ২৩৭ জন, আল-খোবারে ১8৮ জন, জাহারান ১৬৫ জন, মদিনা মুনাওয়ারায় ১৫৬ জন, খামিস মুশাইত ১২২ জন, তায়েপ ১১৭ জন, হায়েল ১০৬ জন, আবহায় ৯১ জন, নাজরান ৭০ জন, ওয়াদি আল দাওয়াসির ৪৫ জন, বুরাইদা ৪২ জন, হাপের আল বাতেন ৪২ জন, বাকীক ৩০ জন, আল জুবাইল ২৮ জন, বিশায় ২৫ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD