শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তান ক্রিকেটে নির্বাচকমণ্ডলীর পরামর্শক হলেন সালমান বাট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

পাকিস্তান ক্রিকেটে বিতর্ক থামছেই না। এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার পিসিবি তাদের নির্বাচক মণ্ডলীর জন্য তিন সদস্যের পরামর্শক মন্ডলির নাম ঘোষণা করেছে। যেখানে ফিক্সিং অভিযোগে নিষিদ্ধ হওয়া ক্রিকেটার সালমান বাটকে রাখা হয়েছে। ফিক্সিংয়ের অভিযোগে ৫ বছর ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তিনি।

ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে নিষিদ্ধ ক্রিকেটারকে কিভাবে নির্বাচকদের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেটে।

শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, নির্বাচকমণ্ডলীর পরামর্শদাতা হিসাবে সালমান বাট, কামরান আকমল এবং রাও ইফতিকার অনজুমকে নিয়োগ দেয়া হয়েছে। তাঁরা এরইমধ্যে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন।

অস্ট্রেলিয়া সিরিজের পর আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, সেই দলটি বেছে নেওয়াই হবে এই পরামর্শদাতাদের প্রথম কাজ। নির্বাচনের কাজে যুক্ত না থাকার সময়ে তারা স্কিল ক্যাম্প আয়োজনে সাহায্য করবেন।

স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে সালমান বাটকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় আইসিসির পক্ষ থেকে। হেডিংলিতে পাকিস্তান এবং ইংল্যান্ড ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তখনকার পাকিস্তান অধিনায়ক।

ওই ম্যাচে মোহাম্মদ আমির ইচ্ছাকৃতভাবে একটি নো বল করেছিলেন। সেটি তদন্তকারীদের নজরে এসে যায়। তদন্তের পর বাট, আসিফ এবং আমির দোষি প্রমাণিত হন। ২০১৬ সালে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেন সালমান। কিন্তু জাতীয় দলে আর কখনও নেওয়া হয়নি তাকে।

কিন্তু মোহাম্মদ আমির নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ওঠার পরও পাকিস্তান দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন। গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ঘরোয়া প্রতিযোগিতায় ধারাভাষ্যের অনুমতি দেয়। এখন তিনি জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন।

শাস্তি পাওয়ার পর সালমান একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। যদিও তা গ্রাহ্য হয়নি। পাকিস্তানের হয়ে তিনি ৩৩টি টেস্ট, ৭৮টি এক দিনের ম্যাচ এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD