শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

এবার পাক ক্রিকেট ‘রক্ষায়’ ইমরান খান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২০

 

ক্রিকেটে থেমে নেই ফিক্সিংয়ের দৌরাত্ম। দিনকে দিন বেড়েই চলেছে এর ভয়াবহতা। ইদানিং প্রায়ই শোনা যায়, বিভিন্ন ক্রিকেটারের ম্যাচ পাতানোর খবর। এদিক থেকে অনেকটাই এগিয়ে পাকিস্তানি খেলোয়াড়রা। অনেক চেষ্টা করেও দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ কলঙ্ক থেকে নিজেদের দূরে রাখতে পারছে না। তাই এবার ফিক্সিংকে ‘ফৌজদারি অপরাধ’ ঘোষণা করবে তারা। আর এ জন্য পিসিবির পাশে থাকবে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

ম্যাচ পাতিয়ে অনেক ক্রিকেটার নিজেদের ক্যারিয়ার শেষ করেছেন। এর শুরুটা হয়েছিল পাকিস্তানকে দিয়েই। নব্বই দশকের এদেশের কয়েকজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং কেলেংকারির গুঞ্জন উঠেছিল। পরে তদন্ত করে তা প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ করা হয় সাবেক অধিনায়ক সেলিম মালিক এবং ফাস্ট বোলার আতাউর রেহমানকে।

তবুও এর লাগাম টানতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আরো কয়েকদফা ম্যাচ পাতানোর অভিযোগ উঠে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরটি। সেবার স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে ফিক্সিংয়ের স্পষ্ট প্রমাণ মিলে। এজন্য অভিযোগের তীর ছিল তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ এবং ওপেনার সালমান বাটের দিকে। পরে সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আইসিসি। এছাড়াও ফিক্সিংয়ের প্রমাণ মিলেছে শারজিল খান, নাসির জামশেদসহ আরো কয়েকজনের বিরুদ্ধে।

তাই ম্যাচ পাতানোর বিরদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মরিয়া দেশটির ক্রিকেট বোর্ড। অবশ্য এ ইচ্ছাটা তাদের বহু পুরোনো। কিন্তু জটিল প্রক্রিয়া হওয়ায় তা এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। কিন্তু এবার এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ইমরান খান। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি প্রধান এহসান মানি। স্বয়ং প্রধানমন্ত্রীকে পাশে পেয়ে হয় তো তাদের স্বপ্নটা এবার বাস্তবায়ন হতে চললো।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD