শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগামীতে তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে: পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

সাকিব আল হাসানের (৬৬ টেস্টে ২৩৩ উইকেট) পর টেস্টে তাইজুল ইসলামই বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি। মেহেদি হাসান মিরাজ (৪০ টেস্টে ১৫৩), মোহাম্মদ রফিক (৩৩ টেস্টে ১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৩৬ টেস্টে ৭৮ উইকেট) মতো বোলারও তাইজুলের অনেক পেছনে। ৪৩ টেস্টে বাঁহাতি স্পিনার তাইজুলের উইকেট সংখ্যা ১৮৭।

গত কয়েক বছর সাকিব একদম নিয়মিত টেস্ট খেলেননি। টাইগারদের বোলিং চালিকাশক্তি সাকিবের অনুপস্থিতিতে তাইজুলই হয়ে উঠেছেন টেস্টে বাংলাদেশের এক নম্বর বোলার।

এইতো নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম টেস্টে ১৩৫ রানে ১০ উইকেট দখল করে দলের ১৫০ রানের জয়ের নায়ক ও রূপকার তাইজুল। তবে সাফল্যর তুলনায় তাইজুলের নামডাক কম। তাকে নিয়ে কথাবার্তাও কম।

অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন আগামী দিনগুলো হবে তাইজুলের। তার মতে, সামনের দিনগুলোয় তাইজুলকে নিয়ে অনেক কথাবার্তা হবে।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তাইজুল সবসময়ই পারফর্মার। টেস্টে নিয়মিত পারফর্ম করে আসছেন।’

কিন্তু তারপরও তার নাম কম আসে। কারণ উল্লেখ করতে পাপন বলে ওঠেন, ‘এতদিন আমরা টেস্ট খেলেছি কম। এখন তো প্রচুর টেস্ট। এখন দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে। কারণ আগামীতে আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে।’

তাইজুলের প্রশংসা করে বিসিবি প্রধান বলেন, এই টেস্টেও দারুণ পারফর্ম করেছেন তাইজুল। বোলারদের সবার প্রশংসা করতেও ভুল হয়নি তার। নাঈমও ভালো বল করেছেন। শরিফুলও ভালো করেছেন। যখন ব্রেক থ্রু দরকার ছিল এনে দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD