শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বুবলী বললেন, ভূতের মুখে রাম নাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

শাকিব খান ও বুবলীর সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে না। সংবাদমাধ্যমে একাধিকবার তাদের সম্পর্কের দূরত্ব নিয় কথা বলেছেন এই নায়ক। বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেছেন শাকিব খান। গণমাধ্যমকে এ নায়ক জানিয়েছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন; তার জীবনে এ নায়িকার কোনো অস্তিত্ব নেই।

শাকিব খানের এমন মন্তব্যের একদিন পর ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলী। তিনি লিখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য, এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’

গত মাসে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম বুবলীর প্রেমের গুঞ্জন ওঠে। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুক পোস্টের মাধ্যমে এটা জানান। এরপর তার আর অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ফাঁস হয়। সেই কথোপকথনের বিষয়বস্তু ছিল তাপস-বুবলীর প্রেম। শাকিব খান তখন ভারতে বারাণসিতে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছিলেন। কাজের ব্যস্ততার মাঝেও এসব ঘটনা শুনেছেন তিনি। কিন্তু তখন মুখ খোলেননি। তবে দেশে ফিরে সদ্যই একটি গণমাধ্যমের কাছে এ নিয়ে কথা বলেন এই সুপারস্টার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD