শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বগুড়ায় হয়ে গেল গরুর র‍্যাম্প শো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বগুড়ায় হয়ে গেল ব্যতিক্রমী র‌্যাম্প শো। কোনো নারী বা পুরুষ মডেল নয়, এ শোতে র‍্যাম্পে হেঁটেছে বিশালাকার স্বাস্থ্যবান সব গরু। এ জন্য সাজানোও হয়েছে গরুগুলোকে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ব্যতিক্রমী এ আয়োজন দেখতে বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস বিনোদন পার্কে হাজির হয়েছিলেন কয়েকশ দর্শক।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) উদ্যোগে আয়োজন করা হয়েছে উত্তরবঙ্গ গরু মেলা। আজ দুপুর সাড়ে ১২টায় এ মেলা উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোশিয়েশনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ ও মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, এসিআই এগ্রি বিজনেসের প্রেসিডেন্ট ডা. এফ এইচ আনসারী, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা।

মেলা প্রাঙ্গণে সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে ছিল ব্রাহামা, আরসিসি, নর্থ বেঙ্গল গ্রে, শাহীওয়াল, সিজারিয়ান, ভুট্টীসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু। তবে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে ছিল ১ হাজার ৪০০ কেজি ওজনের অস্ট্রাল গরু। আমেরিকার টেক্সাসে জন্ম নেওয়া ব্রাহমা জাতের একটি ষাঁড় গরু এনেছিলেন বগুড়ার আর কে অ্যাগ্রোর রাহাত খান। দুই বছর আগে বিমানে গরুটি বগুড়ায় আনা হয়েছে। এর ওজন বর্তমানে এক টনের মত। এছাড়া ভারতের রাজস্থান থেকে আনা ক্যাংগ্রাস নামে গরুকে ঘিরে দর্শকদের আগ্রহ দেখা গেছে। মিজান অ্যাগ্রো গরুটি নিয়ে এসেছে। তারা ৬টি গরু এনেছে।

এ মেলার বিশেষ আকর্ষণ ছিল গরুর র‌্যাম্প শো। বিকেল সাড়ে ৪টায় এই র‌্যাম্প শোর আয়োজন করা হয়। চারিদিকে দর্শক, মাঝে বিশেষ মঞ্চ। আর সেখানে হাঁটানো হয়েছে গরুগুলোকে। এ সময় গরুর মালিকরা তাদের গরুর জাত, বয়স এবং দাম সবাইকে জানিয়ে দিচ্ছিলেন।

মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব বলেন, মেলায় দুই শতাধিক স্টল রয়েছে। উত্তরাঞ্চলের ১৬ জেলার খামারিরা তাদের আকর্ষণীয় গরু, ছাগল, ঘোড়া, ভেড়া ও দুম্বাসহ নানা পশু মেলায় এনেছেন। এখানে অংশ নিয়েছেন দুই শতাধিক খামারি। প্রান্তিক পর্যায়ে এমন অনুষ্ঠানের মাধ্যমে খামারিরা আরও সমৃদ্ধ হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD