শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাংলাদেশ সিরিজের শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি ভেসে যাওয়ায় শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল সিরিজ নির্ধারণী। কিন্তু তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাঘিনীদের ৮ উইকেটে হারিয়ে ১-১ এ সমতায় শেষ করেছে প্রোটিয়া নারীরা।

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দলে ফিরিয়ে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি চ্যাম্পিয়নশিপের এই সিরিজে প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে না থাকলেও ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার আয়াবোনগা খাকা, অলরাউন্ডার মারিজানে ক্যাপ এবং নাডিনে ডি ক্লার্ক। এছাড়া প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী এলিজ ম্যারি মারক্স এবং মিয়েকো ডি রিডার।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, লন্ডনের বাফেলো পার্কে। ২০ ডিসেম্বর পচেফস্ট্রুমের জিবি মার্কস ওভালে হবে দ্বিতীয় ওয়ানডে। আর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর বেনোনির উইলমুর পার্কে।

দক্ষিণ আফ্রিকা দল : লরা উলভারড (অধিনায়ক), অ্যানিকে বোশ, সুনি লুজ, এলিজ ম্যারি মারক্স, মনকুলুলেকো এমলাবা, টুমি সেখুখুনে, ডেলমি টুকার, টাজমিন ব্রিটস, নাডিনে ডি ক্লার্ক, মিয়েকে ডি রিডার, লারা গুডাল, সিনালো জাফটা, মারিজানে ক্যাপ, আয়াবোনগা খাকা, মাসাবাটা ক্লাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD