শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

শিক্ষা কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

নাটোরের বড়াইগ্রামে অফিস কক্ষে ঢুকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারপিটের মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে উপজেলার মানিকপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল করিম বালির ছেলে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালী (৩২) এবং মালিপাড়া গ্রামের মৃত অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ মিয়াজীর ছেলে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামাল
উদ্দিন মিয়াজী (২৭)। এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তারা দুজন মামলার এক ও দুই নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সৈনিক লীগের সভাপতি রুবেল বালি ও আওয়ামী লীগ কর্মী জহির উদ্দিন মিয়াজীর নেতৃত্বে ২৩-২৪ জন যুবক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে তার দপ্তরে দরজা আটকে মারপিট করেন। সেদিন রাতেই শিক্ষা কর্মকর্তা চারজনের
নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD