শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের, এগিয়েছেন মোস্তাফিজও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

নিউজিল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরমার ছিলেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করা বাঁহাতি এই পেসার হন সিরিজসেরাও।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এবার আইসিসির র‍্যাঙ্কিংয়েও পেলেন শরিফুল। আজ (বুধবার) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

তিন ম্যাচ সিরিজে মাত্র ২টি উইকেট পেলেও র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। কাটার মাস্টার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে।

আগের সপ্তাহে শীর্ষে ছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরে না থাকায় ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন সাকিব। শেখ মেহেদী হাসান ২৯, তাসকিন আহমেদ ৩৩, নাসুম আহেমদ ৩৫ আর হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে।
ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ৩২ নম্বরে। লিটন দাস দুই ধাপ পেছালেও দেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে (২৩)। আফিফ হোসেন তিন ধাপ পিছিয়ে ৬৬ এবং সাকিব ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭০তম অবস্থানে।

এদিকে ২০২২ সালের মার্চের পর প্রথমবার টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ভারতের বিরাট কোহলি। সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রান করা এই ব্যাটার এখন আছেন ৯ নম্বরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD