বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি মোস্তাক হোসেনকে রাজশাহীর বাঘা ও অপর আসামি সুমাইয়ার শ্বশুড় জাকির হোসেনকে বগুড়ার নন্দীগ্রাম এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগেই মামলার অপর দুই আসামি সুমাইয়ার শ্বাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জুঁই খাতুন কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, টানা ৪৮ ঘণ্টার অভিযান চালায় পুলিশের ৮টি বিশেষ টিম। তার অংশ হিসাবে আজ সকালে আটকের পর বেলা ১২টার দিকে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তিনি আরো বলেন, আসামিদের সকলকেই আটক করা সম্ভব হয়েছে। এখন তদন্ত করে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করে সবাইকে বিচারের আওতায় আনা হবে।

এ হত্যা ঘটনায় সোমবার রাতে নাটোর সদর থানায় মা নুজহাত সুলতানা সুমাইয়ার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করে হত্যা মামলা করেন। তারই প্রেক্ষিতে তাদের আটক করা হয়।

এদিকে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফলে সুমাইয়া সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৪৪ পেয়ে উত্তীর্ণ হন।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD