সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ২৪৬ জন আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৪৬ জন। নমুনা পরীক্ষায় যুক্ত হয়েছে আরও একটি ল্যাব।

শুক্রবার (২৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি, বেসরকারি ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ১ হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চবিতে ১৩১টি নমুনা পরীক্ষা করে ৮ জনের, বিআইটিআইডিতে ২৭৭টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের, চমেকে ৩৩৩টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের, সিভাসুতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া নতুন যুক্ত হওয়া বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতালে যথাক্রমে ১০০টি ও ১৪৪টি নমুনা পরীক্ষা করে ৬২ জন এবং ৬৬ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজে চট্টগ্রামের ৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় আরও একজনের।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মহানগরে ২১২ জন এবং উপজেলায় ৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে ৫ জনের মৃত্যু এবং সুস্থ হয়ে ১৩ জন বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD