রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম :

ঐক্যবদ্ধ আ.লীগকে কেউ পরাজিত করতে পারে না : বাহাউদ্দিন নাছিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারে না। ঐক্যবদ্ধ শক্তি আমাদের আরো শক্তিশালী করবে।

শনিবার (৯ মার্চ) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন, খামারবাড়িতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নবনির্বাচিত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা বিশ্বাস করে তাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জায়গাটি করতে হবে। এরপরও কেউ যদি অপ্রয়োজনে অথবা নিজের স্বার্থের জন্য বঙ্গবন্ধুর আদর্শের শক্তিকে পরাজিত করে আত্মতৃপ্তি পায় তাদের সঙ্গে গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের পক্ষের শক্তি থাকবে না। যাদের অসৎ উদ্দেশ্য থাকে তাঁরা সব সময় পরাজিত হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে হতদরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক উন্নত দেশ আজ বাংলাদেশকে দেখে বিস্ময় চোখে তাকিয়ে থাকে। এসব কিছুই সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার কারণে।

তাঁর কারণে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এত উন্নয়নের পরও একটি গোষ্ঠী বাংলাদেশ ও প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এরা দেশবিরোধী অপশক্তি। এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোনো কাজ করে না।

শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এরা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায়। এদের বিরুদ্ধে আমাদের যার যার অবস্থান থেকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষক ফোরামের নেতাদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ দক্ষতা আপনাদের আছে। এখানে অনেক সিনিয়র প্রফেসার ও তরুণ শিক্ষকরা আছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের নির্বাচনে তরুণরা এবার ভালো ভোটে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তাদের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাঁরা যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিয়েছে। তাঁরা আগামী দিনে আমাদের শিক্ষক ফোরামকে আরো শক্তিশালী করবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD