শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকা ম্যাচে তর্কে জড়ানোয় তাওহিদের শাস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

শ্রীলংকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে তর্কে জড়ানোয় বাংলাদেশ দলের তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের জরিমানা করা হয়েছে। আচরণবিধি ভাঙায় তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এ ছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে তাওহিদ হৃদয় আউট হয়ে ফিরে আসার সময় মুখ ঘুরিয়ে শ্রীলংকান ফিল্ডারদের দিকে তেড়ে যান। জটলায় থাকা ফিল্ডারদের মধ্যে কারও সঙ্গে তর্কেও জড়ান।

শ্রীলংকান ফিল্ডারদের মধ্যে কে তাকে কী বলায় খেপেছেন, তা অবশ্য বোঝা যায়নি। আম্পায়ার তানভীর আহমেদ ও ক্রিজে থাকা সৌম্য সরকারের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।

আজ শাস্তির খবর জানিয়ে আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আউট হওয়ার পর শ্রীলংকান খেলোয়াড়দের সঙ্গে হৃদয়ের আচরণ ছিল ‘আক্রমণাত্মক ও অসঙ্গত’। যা খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য প্রণীত আইসিসি আচরণবিধির ধারা ২.২০ ভঙ্গ করে। এ ধরনের আচরণ ‘খেলার চেতনা বিরোধী’ উল্লেখ করে লেভেল ওয়ান মাত্রার অপরাধ সাব্যস্ত করা হয়েছে।

আইসিসি জানিয়েছে, তাওহিদ হৃদয়ের বিরুদ্ধে মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান অভিযোগ গঠন করলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শাস্তির রায় দেন।

শাস্তি হিসেবে পাওয়া তাওহিদ হৃদয়ের ১ ডিমেরিট পয়েন্ট ২৪ মাস কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD