শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরিজ জয়ের পর যা বললেন শান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে বসে টাইগাররা। এতে সিরিজের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। যেখানে আগে ব্যাট করতে নেমে ২৩৫ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।

শ্রীলঙ্কার দেয়া ২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ তামিমের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডার ব্যাটাররা দ্রুত ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। শঙ্কা জেগেছিল জয় নিয়েও। সেই শঙ্কা উড়ে গেছে রিশাদ হোসেনের ঝড়ে। তার ক্যামিওতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

সিরিজ জয় পেয়ে শান্ত বলেন, ‘তামিম যেভাবে শুরুতে ব্যাটিং করেছে, সেটি আমাদের পথটা সহজ করে দেয়। মাঝখানে একটু অফট্র্যাকে গিয়েছিলাম আমরা। তবে, মুশফিক আর রিশাদ অসাধারণ ব্যাটিং করেছে। রিশাদ তো কাজটা খুব সহজ করে দিয়েছে। তার ব্যাটে সব শঙ্কা দূর হয়েছে। লাস্ট সিরিজটা (টি-টোয়েন্টি) আমরা জিততে পারতাম, পারিনি। কিছু ভুল ছিল। সেগুলো শুধরে ওয়ানডে সিরিজ জিততে পেরেছি।’

এদিকে আজ শিরোপা জয়ের পর হেলমেট নিয়ে উদযাপন করে বাংলাদেশ। দুই দলের লড়াই মানেই যেন এখন বেশ উত্তপ্ত এক পরিস্থিতি। এ নিয়ে শান্ত বলেন, ‘না আমরা শুধু উদযাপন করেছি। আমাদের মন মতো উদযাপন করেছি। মনে যেটা আসছে সেটা করেছি। সিরিজ জেতার পর স্বাভাবিকভাবে উদযাপন হবে। মুশফিক ভাই বিশেষ করে তিনটা ম্যাচে যেরকম এফোর্ট দিয়েছেন এবং বিশেষ করে আজকের ইনিংসটা অন্যতম সেরা ইনিংস আমার মনে হয় উনার অনেকগুলা ইনিংসের মধ্যে। এই তো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD