শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন হাথুরুসিংহে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বাংলাদেশের মাটিতে তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। দুই দলের সামনে আর মাত্র একটি টেস্ট বাকি। ৩০ মার্চ থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে। চট্টগ্রামের সেই টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

অর্থাৎশেষ ম্যাচে এই লঙ্কান কোচ দলের সঙ্গে থাকছেন না।

আজ (বুধবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কী কারণে তিনি দলের সঙ্গে থাকছেন না সেটি তারা খোলাসা করেনি। ব্যক্তিগত কারণে হাথুরুসিংহে অস্ট্রেলিয়ায় যাবেন বলে জানিয়েছে বোর্ড।

বিসিবি বলছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩০ মার্চ ম্যাচটি শুরু হবে চট্টগ্রামে। ব্যক্তিগত কারণে প্রধান কোচ অস্ট্রেলিয়া যাচ্ছেন। দ্রুতই তাকে বাংলাদেশ ছেড়ে যেতে হচ্ছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে সহকারী কোচ নিক পোথাস প্রধান
কোচের দায়িত্ব সামলাবেন।’

এদিকে, হাথুরুসিংহে ঠিক কী কারণে অস্ট্রেলিয়া যাচ্ছেন তা না জানালেও তার গোপনীয়তার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, বাংলাদেশে শ্রীলঙ্কার চলমান এই সফর শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি সফরকারীরা জিতেছিল ২-১ ব্যবধানে। এরপর নাজমুল হোসেন শান্ত’র দল ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। আর টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে জয় তুলে
নিয়েছে সফরকারীরা। দ্বিতীয়টি হবে চট্টগ্রামে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD