শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) রাত থেকে ইনস্টিটিউটের অষ্টম ও নবম তলায় দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ধীরে ধীরে আরও ভর্তি করানো হবে। করোনা রোগীদের চিকিৎসা দিতে আমাদের চিকিৎসক, নার্সসহ স্টাফরা প্রস্তুত আছেন।

মূলত ঢাকা মেডিকেলের অধীনেই করোনা রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়া হবে। ওয়ার্ড ও কেবিনসহ আনুমানিক ১০০ কোভিড-১৯ রোগীকে প্রথম পর্যায়ে ভর্তি করে চিকিৎসা দেয়া হবে বলে জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD