শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকার বিপক্ষে নামার আগে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে বড় হার দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাকিব আল হাসানের যোগদানের খবরে। চট্টগ্রামে অনুষ্ঠেয় সেই টেস্টে সাকিব যে একাদশে থাকছেন সেটি একপ্রকার নিশ্চিত। জাতীয় দলের
হয়ে খেলতে নামার আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজীকে ৩৯ রানে হারিয়েছে শেখ জামাল। এদিন ব্যাট হাতে ৫৩ রানকরার পাশাপাশি বল হাতে কিপটে বোলিংয়ে ২ উইকেট
নিয়েছেন সাকিব। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

টসে জিতে প্রথমে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন গাজী গ্রুপের অধিনায়ক মেহেদী মারুফ। তিনে নেমে ৬৫ বলে ৫৩ রানকরেন সাকিব। ৬টি চারের পাশাপাশি মারেন তিনটি ছক্কা। এছাড়া আটে নেমে ঝোড়ো ইনিংস খেলেছেন জিয়াউর রহমান। ৪৪ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৫৫
রানকরেছেন তিনি। এরপরও নির্ধারিত ৫০ ওভারে ২৩৩ রানে অলআউট হয় শেখ জামাল।

ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে গাজীর সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫ ওভারে ২৩২ রান। তবে সাকিব-মৃত্যুঞ্জয় চৌধুরীদের তোপে কুলিয়ে উঠতে পারেনি দলটি। ৪২ ওভার ২ বলেই ১৯২ রানে অলআউট হয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রানকরেছেন মঈন খান।

ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই বেশি উজ্বল ছিলেন সাকিব। ৯ ওভারে মাত্র ১৪ রানদিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। ৭ ওভারে ৪১ রানদিলেও ৩ উইকেট নিয়েছেন মৃত্যুঞ্জয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD