শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

মা ও ১৭ মাসের শিশু আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

যশোরের শার্শা উপজেলায় এক মা ও তার ১৭ মাস বয়সী সন্তান (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জনে।

শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল ও শার্শা উপজেলায় ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে ওই মা-শিশুও রয়েছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।

করোনা আক্রান্ত বাকিরা হলেন- গাতিপাড়া গ্রামের একজন গৃহবধূ (৪০), বেনাপোলের বড়আচড়া গ্রামের একজন তরুণ সিএন্ডএফ ব্যবসায়ী (৪২), বাহাদুরপুর গ্রামের একজন ব্যবসায়ী (৫৮) ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন স্বাস্থ্য সহকারী (৩১)। তাদেরকে স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মারুফ জানান, বেনাপোল ও শার্শার করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা। প্রতিটি জনপ্রতিনিধি ও ইমামদের করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD