শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এভারটনকে ৬-০ গোলে উড়িয়ে দিল চেলসি, পালমারের ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মাত্র ৩০ মিনিটের মধ্যেই পূরণ করলেন হ্যাটট্রিক, এরপর করলেন আরও ১ গোল। কোল পালমারের দানবীয় পারফরম্যান্সে এভারটনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।

সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২১ বয়সি পালমার বলতে গেলে এভারটনকে একাই ধসিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের এই তরুণ ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন বাঁ পায়ের জাদুকরী শটে।

১৮ মিনিটের মাথায় পালমার দ্বিতীয় গোল করেন হেডে, আর তৃতীয় গোল করেন ২৯ মিনিটে; ডান পায়ের শটে। ৬৪ মিনিটে সর্বশেষ গোলটি করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে।

এভারটনের বিপক্ষে ৪ গোলের সুবাদে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ হয়ে গোলদাতা হয়েছেন পালমার। তার সমান ২০ গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মোট ২৩ গোল করলেন পালমার। এর ফলে গত ৫ বছরের মধ্যে চেলসির প্রথম কোনো খেলোয়াড় এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়লেন। তার আগে ২০১৮-১৬ মৌসুমে ২০ গোলের রেকর্ড করেছিলেন ইডেন হ্যাজার্ড।

চেলসির হয়ে বাকি গোল দুটি করেন নিকোলাস জ্যাকসন; ৪৪ মিনিটে এবং বদলি খেলোয়াড় আলফি গিলক্রিস্ট; ৯০ মিনিটে।

৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৯ম স্থানে আছে চেলসি। আর ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চম স্থানে আছে এভারটন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD