শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন টাইগাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চলতি বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের আগে চলছে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা।

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়েছেন বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ৩৫ জন ক্রিকেটার।

বিসিবির নতুন ট্রেনার নাথান কেলির চাহিদামাফিকই ক্রিকেটারদের নিয়ে এমন আয়োজন করা হয়। এ নিয়ে ইফতেখার ইসলাম গণমাধ্যমে বলেন, ‘অ্যাথলেটিকস ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিংয়ের একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে অনুসরণ করি তাহলে বেশ কিছু টেস্টিং মেথড আছে, আমরা আজ ১৬শ মিটার টাইম-ট্রায়াল নিলাম। অ্যাথলেটিকস ট্র্যাকে যদি নেই তাহলে প্রপার টাইমিংটা হয়। কারণ ওইভাবেই হিসাব করা হয়। এটা ওদের কাছে নতুন মনে হয়েছে। সব মিলিয়ে ভালো।’

বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে প্রথমে ২০ এবং ৪০ মিটার দৌড়ানোর পর ১৬০০ মিটার দোড়ান ক্রিকেটাররা। ১৬০০ মিটার দৌড়ে দুই গ্রুপে প্রথম হন তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।

এদিকে আজ ক্রিকেটারদের এই দলে ছিলেন না সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ এবং সৌম্য সরকার। তবে তারা পরে এই ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD