শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় সাবেক সংসদ সদস্য ড. শাহজাহানের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ড. শাহজাহান আলী তালুকদার (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. শাহজাহান আলী তালুকদার বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামের বাসিন্দা। গত ২১ জুন তার শরীরে করোনা শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ড. শাহজাহান আলী তালুকদার ১৯৮৮-৯০ সালে জাতীয় পার্টি থেকে বগুড়া-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি স্কুল, কলেজ, মাদরাসাসহ কমপক্ষে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, চার বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাংবাদিক ও কলামিস্ট রেজাউল হক মিন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, এনামুল হক শাহীন, মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, গোলাহ ওহাব, সাবেত আলী প্রমুখ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD