শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে দেশের মাঠে আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ মঙ্গলবার বিকেল ৪টায় ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

ঘোষিত ১৭ সদস্যের দল নিয়ে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল তিন দিনের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর জিম্বাবুয়ে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

ঘোষিত সেই দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ সেরা তারকা পেসার মোস্তািফজুর রহমান। কাটার মাস্টার মোস্তাফিজ আইপিএল খেলার জন্য ভারত সফরে আছেন। ১ মে আইপিএল খেলে দেশে ফেরার কথা রয়েছে কাটার মাস্টারের।

ঘোষিত দলে আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলি অনিক, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন দ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম

তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম

চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর

পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD