শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জিম্বাবুয়ে সিরিজের দলে এক চমক, ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মধ্যে প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে তারা।

জিম্বাবুয়ের বিপক্ষে এই দলে একটি চমক রেখেছে নির্বাচকরা। সম্ভাবনাময়ী ওপেনার তানজিদ হাসান তামিম এই প্রথম ডাক পেলেন টি-টোয়েন্টি দলে। এছাড়া ১৮ মাস পর স্কোয়াড়ে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

দলে ফিরেছেন স্পিনার তানভির ইসলাম এবং আফিফ হোসেন ধ্রবও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে।

আগে থেকেই গুঞ্জন ছিল, প্রথম কয়েকটি ম্যাচ খেলবেন না সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। সে অনুযায়ী, প্রথম তিন ম্যাচের দলে নেই এই দুই ক্রিকেটারের নাম। শেষ দুই টি-টোয়েন্টিতে হয়তো খেলতে পারেন তারা।

৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ মে এবং ৭ মে দ্বিতীয় ও তৃতীয় টি-২০ খেলে উভয় দল ফিরে আসবে ঢাকায়। ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ও সাইফউদ্দিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD