শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকা প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের ৪ তারকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

শ্রীলংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর ১ জুলাই শুরু হয়ে ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

শ্রীলংকার তিনটি ভেন্যু কলম্বো, ডাম্বুলা এবং ক্যান্ডিতে লংকান প্রিমিয়ার লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

লংকান প্রিমিয়ার লিগের নিলামে ক্রিকেট খেলুড়ে ২৪টি দেশের ৫০০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। নিলামের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এলপিএলের এবারের আসরে নাম দিয়েছেন বাংলাদেশের চার তারকা ক্রিকেটার। তারা হলেন- সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তারকা পেসার তাসকিন আহমেদ।

এলপিএলের নিলামে যেসব তারকা নাম নিবন্ধন করেছেন-

বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, ইশ সোধি, কলিন মুনরো ও মার্ক চ্যাপম্যান।

ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, জেসন বেহরেনডর্ফ, ওশানে থমাস, কিমো পল ও ফ্যাবিয়ান অ্যালেন।

দক্ষিণ আফ্রিকার রেজা হেন্ড্রিক্স, রিলি রুশো, রিশি ভেন দার ডুসেন ও লুঙ্গি এনগিডি।

এছাড়াও বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা নাম দিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD