শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রস্তুতি ম্যাচে ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি শান্তরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রে অনুষ্টেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

সদ্যই দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সিরিজে ২-১ ব্যবধানে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৫ উইকেটে ও ৬ রানে হেরে আগেভাগেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচ ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে যুক্তরাষ্ট্রের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারে শান্তরা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সান্তনার জয় বিশ্বকাপে দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক ।

আমার মনে হয় শেষ ম্যাচে ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। শেষ ম্যাচের জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে দলকে। আমরা এখানকার কন্ডিশন এবং সবকিছুই এখন জানি। আমরা সব কিছুর অভিজ্ঞতা নিতে পেরেছি।

বিশ্বকাপে যদি আমরা সেই অভিজ্ঞতাগুলো নিয়ে যেতে পারি, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে।

যুক্তরাষ্ট্র ছাড়াও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
বাংলাদেশের মত ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রও। ৩০ মে ডালাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা।

আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরে ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
মূল পর্বে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মূল পর্ব শুরু করবে টাইগাররা। এরপর ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD