শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দলে কোন একতা নেই, ক্রিকেটারদের ফিটনেসও নেই: পাকিস্তান কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে কোনমতে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রার ইতি টানলো পাকিস্তান। শেষ ম্যাচেও পাকিস্তানি ব্যাটারদের দৈন্যদশা ফুটে উঠেছে প্রকট আকারে।

দলের ভেতর ক্রিকেটারদের একে অপরের মধ্যকার সম্পর্ক নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন পাকিস্তানের বর্তমান সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।

পাকিস্তানভিত্তিক জিও নিউজ এক খবরে জানায়, গ্যারি কারস্টেনের চোখে দলের বেশিরভাগ খেলোয়াড়দেরই কোনো ফিটনেস নেই। তাছাড়া দলের দক্ষতা অন্যান্য দলগুলোর থেকে খুবই নিম্নমানের।

খবরে আরো জানানো হয়, কারস্টেন মতে কোন খেলোয়াড় কখন কোন শট খেলবেন সেটি সম্পর্কে তারা জানেই না। সে কোচ হিসেবে যোগদান করার থেকে দলের ভেতর কোন একতা দেখতে পায়নি। তিনি এর আগে এমন অবস্থার সম্মুখীন পৃথিবীর কোথাও হননি।

কারস্টেন দলের সবাইকে সোজা বাংলায় বলে দিয়েছেন, যারা নিজেদের উন্নতি করতে পারবে তারাই কেবল দলে থাকতে পারবে। নতুবা দলে তাদের জায়গা নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD