শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দ্বিতীয় দিনের অভিযানে আরও লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় দ্বিতীয় দিনের অভিযানে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালে ৩৩ জনে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় গতকালই ৮ জন নারী, ৩ জন শিশুসহ মোট ৩২ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়।

লঞ্চডুবির ঘটনায় আজ সকালে ময়ূর-২ লঞ্চের মালিক ও মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা মামলা হয়েছে।

নৌপুলিশ সদরঘাট থানার এসআই মোহাম্মদ শামসুল ইসলাম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন থানার ওসি মোহাম্মদ শাহজামান।

এদিকে ময়ূর-২ এর ধাক্কায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি এয়ার লেপ্টিংয়ের মাধ্যমে পানির নিচ থেকে ওপরে তোলা হয়েছে। মঙ্গলবার সকালে লঞ্চটি উদ্ধারের পর সেটিকে এখন তীরে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD